মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতি’র হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ডা. মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র সাবেক প্রধান উপদেষ্ঠা স্বপন কুমার পাল, সাবেক সিনিয়র সহ-সভাপতি এস.এম আতিকুল্লাহ সিকদার, সাবেক সহ-সভাপতি মো. মো. আ: ছালাম, সাবেক সাধারন সম্পাদক মাও. মো. সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সাবেক কমিটি’র সদস্যবৃন্দ নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরন করেন। এসময় নবগঠিত কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ ও সাবেক কমিটি’র নেতৃবৃন্দসহ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত কমিটি’র সাধারন সম্পাদক মু: জসিম উদ্দিন।
tawhidit.top/