Loading ...
  • Fri, 23 Jan 2026, 12:49 am
আবহাওয়া ব্যানার

যুগান্তরের ২ যুগ পদার্পণ উপলক্ষে কলাপাড়ায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ রুম / ২৯৭
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

মাসুম খন্দকার কলাপাড়া
(পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক যুগান্তর এর ২ যুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়েছে।

বুধবার(১ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় কলাপাড়া শাখার স্বজন সমাবেশের সভাপতি রুহুল আমিন অভির সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুগান্তরের প্রতিনিধি অমল মুখার্জি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠ ও এখন টিভির কলাপাড়া উপজেলা প্রতিনিধি জসিম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব সদস্য জীবন কুমার মন্ডল সদস্য এনামুল হক, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, রিপোটার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া সংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয় ও
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/