• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

বরগুনায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ রুম / ২০২
সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।

বরগুনা সদর উপজেলায় ফাতিমা মিতু (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করাহয়েছে।

মৃত ফাতিমা মিতু বরগুনা সদর উপজেলার একই ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে।

নিহতের বড় বোন রুকাইয়া বেগম জানান, ছোট বোন ফাতিমা মিতুর সঙ্গে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মো.সাইফুল ইসলামের (৩০) এর সাথে দশ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছরের ছেলে ও দুই বছরের মেয়ে আছে। নির্যাতনের অভিযোগ করে তিনি জানান, বিয়ের পর থেকেই আমার বোন শ্বশুর বাড়িতে তার স্বামী এবং শাশুড়ি কর্তৃক বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছে। ছোট বিষয় নিয়েও অনেক সময়ে তার সঙ্গে ঝগড়া করত স্বামী সাইফুল ইসলাম। নির্যাতনের কারণে আমার বোনের এ অবস্থা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/