Loading ...
  • Sat, 14 Mar 2026, 03:29 pm
আবহাওয়া ব্যানার

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের গ্রামের বাড়িতে ডাকাতি

নিউজ রুম / ৩৬৫
রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

অনলাইন ডেস্ক।

সিলেটের রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের গ্ৰামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় তার বাবা-মাকে জিম্মি করে টাকা-স্বর্ণালঙ্কার ও ইউনিফর্ম লুট করেছে ডাকাতরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায়,সিলেট রেঞ্জে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত
ওই পুলিশ কর্মকর্তার নাম আব্দুল জলিল। আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন,রাত দেড়টার দিকে বারান্দার গ্রিল কেটে ৫-৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে তারা থানা থেকে এসেছে বলে পরিচয় দেয়। পরে তার স্ত্রীর গলায় ছুরি ধরে দেড় ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ ১৮ হাজার টাকাসহ মালামাল লুট করে। এমনকি ডাকাতরা বিশেষ অনুষ্ঠানে পরার জন্য ঘরে সংরক্ষিত থাকা অতিরিক্ত ডিআইজির ইউনিফর্মও (টিউনিক) নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/