Loading ...
  • Fri, 17 Apr 2026, 02:25 pm
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নে মাতৃভাষা দিবস পালিত

নিউজ রুম / ১৩৮
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

 

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ফেব্রুয়ারী) বুধবার সকালে ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুব মাস্টারের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্’র সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনন্তরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের ফুল প্রদান করেন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,ছাত্রলীগ, যুবলীগ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্’র আয়োজনে একই ভাবে পরিষদ ভবনেও দিবসটি পালন করা হয়। পরে সকল ভাষা শহীদের প্রতি দোয়া করে খাবার বিতরণের মাধ্যমে দিবসটি সমাপ্ত করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/