বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ফেব্রুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও ভোট প্রদানের মধ্যদিয়ে চলে নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৪ জন
এদের মধ্যে অসিত পাহান ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোঃ বাদল হোসেন ১১১ ভোট পেয়ে দ্বিতীয়,নান্টু মিয়া ৯৫ ভোট পেয়ে তৃতীয়, মোঃ উজ্জ্বল হোসেন ৯০ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, শেরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৩০০ জন ও এদের মধ্যে ২৩০ ভোট কাষ্ট হয়েছে ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াসিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বদলগাছী থানার এ এসআই মিজান এর নেতৃত্বে পুলিশের একটি দল।
tawhidit.top/