Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:45 am
আবহাওয়া ব্যানার

হত্যার পর নব বধূকে লুকিয়ে রাখলেন ওয়ারড্রোবে

নিউজ রুম / ২২২
শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

অনলাইন ডেস্ক।

দিনাজপুর স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রোবে লুকিয়ে রেখে স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার ভোরে হত্যার পর রাত ১০টার দিকে কোতোয়ালী থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।
নিহত স্ত্রী সুমাইয়া আক্তার (২৭)

ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন (৩৩)। তিনি দিনাজপুর শহরের ছোট গুড়গোলার মৃত আব্দুল মজিদের ছেলে। নিহত স্ত্রী সুমাইয়া আক্তার (২৭) দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে। গত এক মাসে তাদের বিয়ে হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম এসব তথ্য জানান।

তানভিরুল ইসলাম জানান, নিহত সুমাইয়া আক্তার দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে। মানোয়ারের সঙ্গে তার একমাস আগে বিয়ে হয়। তারা ঘাসিপাড়া ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর যাবত ভাড়া থাকেন। সুমাইয়া মনোয়ারের দ্বিতীয় স্ত্রী।

স্বামী মনোয়ারের দেয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলা চিপে হত্যা করে এবং মরদেহ ঘরের ওয়ারড্রোবে লুকিয়ে রাখে। মরদেহ রাত পৌনে ১১টায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/