Loading ...
  • Sat, 14 Mar 2026, 02:28 pm
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ : আটক-১

নিউজ রুম / ৯৮
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

 

রতন মিয়া রংপুর সংবাদদাতা।।

রংপুরের পীরগঞ্জে এক সন্তানের জননীকে ধর্ষণের অ‌ভিযোগে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে‌ হাজতে পা‌ঠিয়েছে পু‌লিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে উপজেলার চতরা ইউ‌নিয়নের বদনাপাড়া গ্রামের জনৈক ছায়ফুল ইসলাম (ছদ্মনাম) এর স্ত্রী বন্যা বেগমকে (ছদ্মনাম) তার স্বামীর অনুপ‌স্থিতির সুযোগে গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে একই গ্রামের মমতাজ আলী মন্ডলের ছেলে জা‌কিরুল ইসলামের সহযো‌গিতায় একই গ্রামের মৃত ব‌দিউজ্জানের ছেলে ব‌রিদুল ইসলাম জোড় পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার দিলে সহযো‌গি জা‌কিরুল ইসলাম সটকে প‌ড়লেও আশপাশের লোকজন এসে ব‌রিদুলকে আটকে রাখে। পরে পু‌লিশ খবর পেয়ে ভিক‌টিমসহ আটকৃতকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই নারী বাদী হ‌য়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর ৬

এ ব‌্যাপারে পীরগঞ্জ থানার ও‌সি (তদন্ত) নজীর হোসেন জানান এই ঘটনায় ২ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতের মাধ‌্যমে হাজতে পাঠানো হয়েছে। ভিক‌টিমকে মেডিকেল প‌রিক্ষার জন‌্য ভিক‌টিম সাপোর্ট সেন্টারে পাঠা‌নো হয়েছে ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/