Loading ...
  • Mon, 25 মে 2026, 06:38 pm
আবহাওয়া ব্যানার

মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

নিউজ রুম / ২০৬
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

হৃদয় শীল , মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেছে মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবার ও বাংলাদেশ স্কাউট পরিবার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ানম্যান মুরাদুজ্জামান মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক,কর্মচারী কল্যান সমিতির সভাপতি, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা,আশাপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জাহাপুর স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, মানপত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক দিপঙ্কর পাল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্লা।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে, মাধ্যমিক শিক্ষা পরিবার ও স্কাউট পরিবার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের পক্ষ থেকে ক্রেষ্ঠ ও উপহার প্রদান করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/