Loading ...
  • Wed, 15 Apr 2026, 11:30 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যাকরল পাষন্ড স্বামী।

নিউজ রুম / ৫৪৪
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় মোসাঃ মমতাজ বেগম (৫০) কে শ্বাসরোধে হত্যাকরেছে পাষন্ড স্বামী। এঘনায় ঘাতক স্বামী শাহ আলম হাওলাদার (৫৮) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) রাতে উপজেলার লতাচাপলি ইউপির মুসুল্লিয়াবাদ গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানায়, গত ৩৫ বছর পূর্বে শাহ আলম হাওলাদার’র সাথে মোসাঃ মমতাজ বেগমের’র বিবাহ হয়। তাদের ঘরে দুটি পুত্র সন্তান আছে। বিবাহের পর থেকে দাম্পত্য জীবনের টানপোড়ন ও আর্থিক সংকট চলছিল। শাহআলম হাওলাদার কোন কাজ কর্ম না করায় তারস্ত্রী মমতাজ বেগম বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করতেন। বিষয়টি স্বামী শাহআলম স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। এ নিয়ে সংসারে প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য ও কলহ সৃষ্টি হোত। একপর্যায়ে এসকল দ্বন্ধের অবসান ঘটানোর জন্য শাহআলম স্ত্রী মমতাজ কে হত্যা করার পরিকল্পনা করে। এটা বাস্তবায়নের জন্য শাহআলম একাধিকবার বিভিন্ন পন্থা অবলম্বন করে তাতে ব্যার্থ হয়। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে নিভৃতে যৌনসংঘমের প্রলোভোন দেখিয়ে বসত ঘরের উত্তর দিকে পুকুর পাড়ে বাগানের মধ্যে নিয়েযায়। সেখানে দুজনে একান্তে মিলিত হওয়ার একপর্যায় গলায় ওড়না পেচিয়ে হত্যা চেষ্টা করে। এসময় মমতাজ ডাকচিৎকার দিলে একহাত দিয়ে গলায় ফাঁস এবং অন্য হাত দিয়ে মমতাজের নাক,মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নিহতের গলায় ওড়না পেচিয়ে টেনে হিচড়ে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। এরপর শাহআলম তার ভাতিজা শহিদুল চৌকিদারকে জানায়,তার স্ত্রীর সাথে ঝগড়া ঝাটি হয়েছে তাই সে বিষের বোতল নিয়া ঘর থেকে বের হইয়া গেছে। এই শুনে চৌকিদার মমতাজের ছেলে রফিকুল ইসলাম (৩২)কে মোবাইল ফোনে বিষয়টি জানায়।এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বসত ঘরের উত্তর দিকের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মমতাজের লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শাহ-আলমকে গ্রেফতারের পর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শাহ-আলমকে আদালতে প্রেরণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/