Loading ...
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের ফুটবল টুর্নামেন্টের প্রথম মেগা সেমিফাইনালে পাট ব্যবসায়ীদের জয়

নিউজ রুম / ৪৬
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা।।

ফরিদপুরের মধুখালীতে বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম মেগা সেমিফাইনালে জয় পেয়েছে পাট ব্যবসায়ী দল। ট্রাইব্রেকারে জুতা ব্যবসায়ী দলকে পরাজিত করে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যায় তারা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর সুগার মিল মাঠে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন ইউসিবি পিএলসি, মধুখালী শাখার ম্যানেজার মো. রাকিবুজ্জামান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মধুখালী শাখার ম্যানেজার আইরীন পারভীন। এছাড়া বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় উভয় দল গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে জুতা ব্যবসায়ী দলকে হারিয়ে জয় নিশ্চিত করে পাট ব্যবসায়ী দল।

খেলা ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শত শত দর্শক মাঠের আশপাশ, ভবনের ছাদ ও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পাট ব্যবসায়ীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী মো. রবিউল ইসলাম লটাই। এ সময় পাট ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ