কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোঃ সাদ্দাম সিকদার (৩২) কুয়াকাটা পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানার মামলা নম্বর-১৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দের সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ নভেম্বর রাতে কুয়াকাটা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জহিরুল ইসলাম।
গ্রেপ্তার সাদ্দাম সিকদার পশ্চিম কুয়াকাটা গ্রামের মোঃ লতিফ সিকদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহিপুর থানা পুলিশ।