Loading ...
  • Thu, 05 Nov 2026, 08:37 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ

সৌমিত্র সুমন কলাপাড়া।। / ২৫
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

পটুয়াখালীর কলাপাড়ায় বেকারি মালিকদের সংগঠন ‘কলাপাড়া বেকারি মালিক সমিতি’র ১০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হারুন অর রশিদ।

সমিতির সদস্যদের সম্মতিক্রমে গঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. ঝন্টু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন চাণী, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম এবং লাইন ও প্রচার সম্পাদক আবদুস সালাম হাওলাদার।

এ ছাড়া ১ নম্বর সদস্য হিসেবে রয়েছেন মো. রিয়াজ উদ্দিন এবং সদস্য হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন।

নবগঠিত এ কমিটি বেকারি মালিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/