সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচি চতুর্থ দিনে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঁথিয়া, পাবনার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশন (MDYO)।
কর্মসূচির অংশ হিসেবে রঘুনাথপুরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব, জীববৈচিত্র্য রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম সাঈদ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাঁধন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুজ্জামান হোসেন, বাকী বিল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিঠুন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন, দপ্তর সম্পাদক এবিএম সালেহী রহমান, কোষাধ্যক্ষ মিয়াজুল ইসলাম হৃদয়সহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং যুবসমাজকে ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব ও সামাজিক দায়বদ্ধতামূলক মনোভাব গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাঁথিয়া, পাবনা।
কার্যকরী সহযোগিতায়: ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইয়ুথ অর্গানাইজেশন (MDYO), রঘুনাথপুর, আতাইকুলা, সাঁথিয়া, পাবনা।
tawhidit.top/