Loading ...
  • Sat, 12 Sep 2026, 10:39 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় দুইশত দুই পিচ ইয়াবা এবং এক কেজি গাঁজা সহ চার জন গ্রেফতার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৭৭
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ২০২পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজী গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতার কৃত আসামিরা হলেন মোসাঃ রুনা বেগম (৫৫),স্বামী-আমির হোসেন, (৪৮) মোসাঃ মিম বেগম (২৫), মোঃ রায়হান হোসেন (২২) উভয় পিতা-আমির হোসেন, সর্ব সাং -পশ্চিম বাদুরতলী ও রাজিব আকন (৩০) পিতা-মালেক আকন, মাতা-সাদিয়া বেগম, গ্রাম-মাদ্রাসা রোড ৯ নং ওয়ার্ড কলাপাড়া পৌরসভা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ন’টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ধৃত আসামী মোঃ আমির হোসেন(৪৮)এর বসত ঘর থেকে তাদের গ্রেফতার করাহয়।

পুলিশ সূত্রে যানাযায়, অত্র মামলার বাদী এসআই (নিঃ) কামরুজ্জামান, বিপি- ৮২১০১২৭৫৬১, তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টায় টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ধৃত আসামী মোঃ আমির হোসেন(৪৮)এর বসত ঘরে অভিযান চালায়। এসময় আসামিদের কাছ থেকে ২০২পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজী গাঁজা উদ্ধার পরবর্তী ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/