কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মান, পায়রা বন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা ও বরিশাল-ভোলা সেতু নির্মানসহ ৯ দফা এবং ২০২৬- ২০২৭ জাতীয় বাজেটে বঞ্চিত দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।
উপজেলা নাগরিক সমাজের আয়োজনে বুধবার (১ লা জুলাই) সকাল দশটায় উপজেলার প্রবেশদ্বার ঢাকা কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে মানববন্ধনটি একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত।
এতে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন,পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় জন কল্যাণ পরিষদ, রংধনু ক্লাব, নাওভাঙ্গা সালেহিয়া মাদ্রাসা, উপজেলার বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন এর নেতৃবৃন্দ সহ দল, মত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে উপজেলার সর্বস্তরের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহন করে।
২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু,পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নুমুন্সী, চাকামইয়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবর ফকির, প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি নাওভাঙ্গা সালেহীয়া মাদ্রাসার প্রভাষক আবুতালেব ইভান মাতব্বর,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন) লালুয়া এস কে জিবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো.বশার ব্যাপারী, ক্রিড়া সংগঠক রাশেদ মোশারফ কল্লোল বিশ্বাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফোরকান তালুকদার, সোয়েবুর রহমান সোয়েব, বিভিন্ন স্বেচ্ছাসেবী, পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোন বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্ধ অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
tawhidit.top/