Loading ...
  • Sun, 21 Jun 2026, 12:19 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে পুকুরের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি। / ৪৫
শনিবার, ২০ জুন, ২০২৬

 

​কলাপাড়া পটুয়াখালী।

পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে পুকুর পাড়ের ডোবায় ডুবে মেহেরিমা (০৯) ও নাজিয়া (০৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন, ২০২৬) দুপুরে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
​নিহত মেহেরিমা বিপিনপুর ৪নং ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে এবং নাজিয়া একই এলাকার ভাড়াবাসার বাসিন্দা আল আমিন হাওলাদারের মেয়ে।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে মেহেরিমা ও নাজিয়া বাড়ির পাশের পুকুর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের পুকুর পাড়ের ডোবার পানিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাদেরকে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
​দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও এলাকা ভারি হয়ে উঠেছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/