Loading ...
  • Tue, 12 মে 2026, 05:11 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।। / ৫৫
সোমবার, ১১ মে, ২০২৬
Oplus_131072

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।   কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাছ ধরা নিয়ে সংঘর্ষে মোঃ মনোয়ার হোসেন প্যাদা (৪৫)  নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের  চান্দুপাড়া গ্রামের বড়হোতায়  এ ঘটনা ঘটে।
 কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত মনোয়ার হোসেন প্যাদা জানান, চান্দুপাড়া গ্রামের বড় হোতায় একটি ঘের তিনি  লিজ নিয়েছেন। সকালে সেখানে গিয়ে দেখেন আজিম হাওলাদার,আবু বকর হাওলাদার সহ ৩-৪ জন ঘের থেকে মাছ ধরছেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আজিম হাওলাদার বলেন, সকালে তার ছেলে খালে মাছ ধরছিল। এ সময় মনোয়ার তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে আমার সাথে হাতাহাতির একপর্যায়ে তিনি মাথায় আঘাত পান।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/