Loading ...
  • Sat, 09 মে 2026, 05:50 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন

রাসেল মোল্লা কলাপাড়া।। / ৫৫
শনিবার, ৯ মে, ২০২৬

রাসেল মোল্লা

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক স্থাপত্যশৈলী ও ব্যতিক্রমী নান্দনিক ডিজাইনে নির্মিত ৬ তলা “জামান টাওয়ার”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে কলাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের এম,পি সড়কের ১৩৪ সবুজবাগ এলাকায় অবস্থিত জামান টাওয়ার এক দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। স্থানীয়দের মতে, আকার, সৌন্দর্য ও আধুনিক নির্মাণশৈলীর দিক থেকে “জামান টাওয়ার” বর্তমানে কলাপাড়ার অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন ভবন। ব্যতিক্রমধর্মী নকশা, মনোমুগ্ধকর বাহ্যিক সৌন্দর্য এবং আধুনিক পরিকল্পনার কারণে ভবনটি অনেকের কাছেই যেন “স্বপ্নের ঠিকানা” হিসেবে পরিচিতি পাচ্ছে।

জানা যায়, ভবনটি পারিবারিক ও বাণিজ্যিক— উভয় উদ্দেশ্যকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক অফিস ও ব্যবসায়িক ব্যবহারের পাশাপাশি পারিবারিক আবাসনের সুবিধাও রাখা হয়েছে। ভবনের অভ্যন্তরে আধুনিক টাইলস, দৃষ্টিনন্দন গ্লাস ডিজাইন, পর্যাপ্ত আলো-বাতাস, নিরাপত্তা ব্যবস্থা ও অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পরিকল্পিত নির্মাণশৈলী ও নান্দনিক অবকাঠামোর কারণে ভবনটি ইতোমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। নির্মাণের প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আয়োজক পরিবার জানায়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো ভবনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আলোকসজ্জা ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিরা ভবনটির সৌন্দর্য, পরিপাটি পরিবেশ ও ব্যতিক্রমী নির্মাণশৈলীর প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, জামান টাওয়ারের প্রতিষ্ঠাতা কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামরুল। কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব নুরুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার। কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির। এসময় উপজেলা বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইউনিয়ন ও পৌরসভা থেকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম। এসময় ভবনটির সফলতা, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে হালাল, স্বচ্ছ ও সুনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমেই তাদের পরিবারের এ প্রতিষ্ঠা। ব্যবসায়িক জীবনে তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ বা বদনাম নেই বলেও স্থানীয়রা মন্তব্য করেন। পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সহায়তা প্রদান এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণেও পরিবারটি এলাকায় সুপরিচিত।অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল ব্যাপক ও আন্তরিক আয়োজন। পরিবেশন করা হয় মানসম্মত ও তৃপ্তিদায়ক খাবার,। অতিথি আপ্যায়নে আয়োজকদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। মনিরুজ্জামান মনির ও কামরুজ্জামান কামরুল বলেন,“আল্লাহর অশেষ রহমত, পরিবারের ঐক্য এবং মানুষের দোয়া-ভালোবাসায় আজ আমরা ভবনটি প্রতিষ্ঠা করতে পেরেছি। সবসময় হালাল, সৎ ও স্বচ্ছ পথ অনুসরণ করেই জীবন পরিচালনার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই। অনুষ্ঠান শেষে অতিথিরা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং আয়োজকদের শুভেচ্ছা জানান। স্থানীয়দের মতে, “জামান টাওয়ার” শুধু একটি ভবন নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, সততা, পারিবারিক ঐক্য ও সুনামের প্রতীক হিসেবে কলাপাড়ায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য জামান টাওয়ার পটুয়াখালী -৪ আসনের সাবেক এম,পি ও ডিডিসি মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনর পুত্র মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান এর পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/