Loading ...
  • Wed, 11 Feb 2026, 05:16 am
আবহাওয়া ব্যানার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ কলাপাড়া উপজেলায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৮
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর কলাপাড়া উপজেলায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (০৯ ফেব্রুয়াী) বিকেল সাড়ে তিনটায় উপজেলাপ্রশাসন হলরুম পায়রায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক কাউছার হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আকরাম হোসেন খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিদ্যালয় পর্যায়ে খেপুপড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে মোয়াজ্জেমপুর সালেহীয়া আলিম মাদ্রাসা,কারিগরি পর্যায়ে বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট, কলেজ পর্যায়ে কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মনোনীত হয়েছে।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে,
প্রধান শিক্ষক মোহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার ধানখালী পাঁচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয়,অধ্যক্ষ মো.আ.ছালাম ইন্সট্রাক্টর

টেকনিক্যাল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাংলাদেশ চায়না টেকনিক্

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে সহকারী শিক্ষক মোঃ নুর আলম ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়, প্রভাষক (বাংলা) আবু তালেব ইভান মাতুব্বর নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসা,মোহাম্মদ হাদিউল ইসলাম ইন্সট্রাক্টর বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট।

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী নির্বাচিত হয়েছে জান্নাতুল মাওয়া খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সুমাইয়া সুলতানা নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার , রিফাতুল ইসলাম বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট, মু.নাসিম অস্কার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিড়া, শিক্ষা,ও সাংস্কৃতিক ইভেন্টে বিজয়ীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/