Loading ...
  • Thu, 05 Mar 2026, 02:13 am
আবহাওয়া ব্যানার

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় হাজারো পর্যটকের ভীর

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৭১
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটা। এখানে খুব কাছ থেকে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য। তাই ভ্রমণপিপাসুরা বছরের শেষদিনে সূর্যাস্তের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় ও আগামীকাল সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো পর্যটক জড়ো হয়েছেন কুয়াকাটায়। গতকাল বিকাল থেকে সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে। তবে গত বছরের তুলনায় এ বছর সৈকতে পর্যটকের সংখ্যা অনেকটা কম বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে নোনা জলো পা ভেজাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে আবার ঘোড়া কিংবা বিভিন্ন চরে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন। তবে শতভাগ হোটেল বুকিং না থাকলেও বুকিং রয়েছে ৫০ শতাংশ হোটেলের মোটেলর কক্ষ বুুকিং রয়েছে। আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা মাঠে কাজ করছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/