Loading ...
  • Fri, 17 Apr 2026, 12:17 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বেকু মেশিন দিয়ে গাছ উপরে ফেলে জমি দখলের অভিযোগ।

নিউজ রুম / ১২২
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বেকু মেশিন দিয়ে ২ থেকে ৩ শত গাছ উপরে ফেলে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে লিটন হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
ভ‚ক্তভোগী লিটন হাওলাদার জানান, শহিদুল মোল্লা, মাসুম মোল্লা, মুছা মোল্লা এবং আলমগীর মোল্লার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের বাহিনী এসে তার বসত বাড়ির জায়গা দখল করে নিয়েছে। এ সময় বেকু দিয়ে বাড়ির মধ্যে থাকা প্রায় দুই থেকে তিনশত গাছ কেটে নিয়ে গেছে এবং তার একটি দোকান ঘর ও টয়লেট ভেঙ্গে সরিয়ে ফেলেছে। তিনি আরো বলেন, তার দুইটি পুকুরের পার কেটে মাটি দিয়ে ভরাট করে নিয়েছে। তিনি বাধা দিতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভিতি ও হুমকি প্রদান করে।

ভুক্তভোগী লিটন হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম বলেন, ২৫ থেকে ৩০ জনের বাহিনী এসে বেকু মেশিন দিয়ে আমার বাড়ি ঘর দখলের সময় আমার ছেলে ভিডিও করতে গেলে তার উপর হামলা চালায়। তিনি বাধা দিলে তাদের সহ তার স্বামিকে মেরে ফেলার হুমকি দেয়।
অভিযুক্ত শহিদুল মোল্লা জানান, আমাদের জায়গায় আমরা গাছ লাগিয়েছি সেই গাছ কেটেছি। সেখানে বালু দিয়ে ভরাট করে ঘর উঠাবো।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েলল ইসলাম বলেন, অভিযোগ পেলে দতন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/