Loading ...
  • Fri, 17 Apr 2026, 11:04 am
আবহাওয়া ব্যানার

ফরিদপুরে স্বাধীনতা দিবস আন্ত:বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ রুম / ২০৮
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

সেক লাবলু, ফরিদপুর প্রতিনিধি:

সোমবার ফরিদপুর সদরে অবস্থীত দক্ষিণ বঙ্গের শ্রেষ্ট বিদ্যাপিঠ সরকারি রাজেন্দ্র কলেজে স্বাধীনতা দিবস আন্ত:বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সাবেক জাতীয় ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত।
উপস্থিত ছিলেন জনাব প্রফেসর অসীম কুমার সাহা, অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ। উপস্থিত ছিলেন জনাব তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা। উপস্থিত ছিলেন জনাব ফাহিম আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা। উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ সহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং প্রভাষক বৃন্দসহ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও স্কাউট, বিএনসিসির সদস্য।

টসে জয়লাভ করেন মার্কেটিং বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে ১১৩ রান করেন। পরবর্তীতে ১১৪ রচনের টার্গেটে মার্কেটিং বিভাগ ৮.৫ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান সংগ্রহ করতে পারেন।

দ্বিতীয় বারের মতো সমাজবিজ্ঞান বিভাগ ফাইনালে জয়লাভ করেন। সকল খেলোয়াড়দের জন্য একটি করে ক্রেস্ট এবং পরাজিত দল ও জয়ী ধলের জন্য একটি করে ট্রফি প্রদান করা হয়।

সেরা খেলোয়াড় এবং সেরা টুর্ণামেন্ট খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় সমাজবিজ্ঞান বিভাগের বাপ্পি।
সর্বোচ্চ উইকেট হিসেবে বিবেচিত হয় মেহেরাব। সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় নাইম এবং সর্বোচ্চ রানের জন্য পুরস্কার দেওয়া হয়।

সমাজবিজ্ঞান বিভাগে যে সকল খেলোয়াড় ছিলো খালিদ হাসান বাপ্পি, রিয়াদ হাসান, কামরুল, সাকিব, মেহেদী, আলভী রাব্বি, ইকরামুল, হেলাল, শোভন, নাহিদুল, চয়ন, সৌরভ, অভিজিৎ, সবুজ ও আশিক।

মার্কেটিং বিভাগে যে সকল খেলোয়াড় ছিলো ইসরাক, আশিক, আকাশ, শাহিন, নাজমুল, জহির, মারুফ, রাব্বি, উৎসব, আশরাফ, সোহান, তামজিদ, কামাল, ইব্রাহিম ও পিয়াস।

সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন জনাব সাইফ দোহা এবং জনাব মাসুদ খান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/