Loading ...
  • Wed, 24 Jun 2026, 11:10 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি। / ২৩৮
শুক্রবার, ২২ মে, ২০২৬
oplus_0

কলাপাড়া প্রতিনিধি।।

“শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই” দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য ও সহ- সভাপতি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, ফরিদ উদ্দিন বিপু,ফরাজি মো,ইমরান,সৈয়দ রাসেল,গৌতম হালদার,সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া উপজেলা মহিলা পরিষদের নমিতা দত্ত, স্থপতি ইয়াকুব হোসেন, মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক তারেক সুমন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সুমন, সিপিপি কর্মী শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়, জেমস জানিব, আপন নিউজ “র এসএম আলমগীর হোসেন, মো,মবিন হোসেন, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সভাপতি মোস্তফা জামান সুজন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/