Loading ...
  • Mon, 11 মে 2026, 04:41 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে তিন তরুণকে কারা ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১২২
সোমবার, ১১ মে, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে মো: রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০) নামের তিন তরুণ কে কারা ও অর্থ উভয়দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) রাত ১০ টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এ দন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। ধৃত তরুণদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক বলেন, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা প্রশাসনের নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/