Loading ...
  • Tue, 07 Apr 2026, 01:48 am
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২

মাহতাব মহিপুর প্রতিনিধি।। / ৯১
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ

পর্যটন নগরী কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর শ্রমিকদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে প্রশাসন।

আটককৃতদের মধ্যে স্থানীয় পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জাকির (৪৪) রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত।

রোববার রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাকিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই অভিযানে আটক অপর ব্যক্তি দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং কুয়াকাটাকে নিরাপদ ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কুয়াকাটার পর্যটন পরিবেশ আরও নিরাপদ ও আকর্ষণীয় হয়ে উঠবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/