Loading ...
  • Tue, 07 Apr 2026, 01:47 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিদ্যুৎ এর তারে জরিয়ে গৃহবধূর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি। / ৩৯৩
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজনী হালদার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে পৌরসহরের ৪ নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম অমিতাপ হালদার ও পিতার নাম প্রিয়নাথ মিস্ত্রি।
জানা যায়, সজনী হালদার নিজ বাসার ভবনের ছাদে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ভবনের পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরবর্তীতে তার শাশুড়ি শ্যামলী রানী ছাদে গিয়ে তাকে তারের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/