Loading ...
  • Tue, 07 Apr 2026, 01:47 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধি। / ৩২৬
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি, ০৫এপ্রিল।।
দৈনিক সাগরকুল কলাপাড়া উপজেলা প্রতিনিধি রাসেল কবির মুরাদকে সভাপতি ও এটি এন বাংলার উপকূল প্রতিনিধি ও দেশ রূপান্তর উপজেলা প্রতিনিধি আরিফ সুমনকে সাধারণ সম্পাদক করে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

বরিবার সন্ধ্যা সাতটায় লঞ্চঘাট সংলগ্ন ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সম্মতিক্রমে ০৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

সিনিয়র সহ-সভাপতি আসলাম শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক সৌমিত্র হাওলাদার সুমন,

সাংগাঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক আফতাব হোসেন, কার্য নির্বাহী সদস্য কবির তালুকদার, মিজানুর রহমান বুলেট ও মনিরুল ইসলামকে নির্বাচিত করা হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/