নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া প্রতিনিধি।।
পাম্পে গেলে তেল নেই। সাইনবোর্ড সাটিয়ে এমন ঘোষনা দেন খোদ পাম্প মালিক। কিন্তু নাই বলে অতিরিক্ত মুনফার লোভে ওই পাম্প মালিক নিজেই অবৈধপথে পাচার করছিলেন ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল। শেষমেষ ধরা পরল প্রশাসনের জালে। জরিমানা দিল ২০ হাজার জব্দ হোল সমস্ত তেল। ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়ায়। বৃহস্পতিবার (২ রা এপ্রিল) সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানী তেল জব্দ করে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা এবং জব্দকৃত তেল সরকারী কোষাগারে জমা দেয়াহয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৫ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে
tawhidit.top/