Loading ...
  • Tue, 07 Apr 2026, 01:47 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নবাগত ঔষধ প্রশাস’কে বরণ এবং সাবেক প্রশাস’কে বিদায়ী সংবর্ধনা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২০২
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক জেলা ঔষধ প্রশাসক (ড্রাগসুপার) শিকদার কামরুল ইসলাম এর বিদায়ী ও নবাগত ঔষধ প্রশাসক (ড্রাগসুপার) সুমন বিশ্বাস এর শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বুধবার (১ লা এপ্রিল) দুপুরে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানিত হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম তালুকদার, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো.জাহিদুল ইসলাম তালুকদার সহ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখার অন্যান্যান্য সদস্যবৃন্দ। সভার শুরুতেই সমিতির পক্ষ থেকে নবাগত ও বিদায়ী প্রশাসকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন জানানো হয়। এরপর বক্তরা বিদায়ী প্রশাষকের তিনবছরের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা আশাবাদ ব্যাক্তকরেন নবাগত প্রশাসক সুমন বিশ্বাস সাবেক প্রশাসক কামরুল ইসলাম এর মতো কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সকল সদস্যদের সাথে ভালো আচরণের মাধ্যমে তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও উপস্থিত সদস্যদের দাবির প্রেক্ষিতে বক্তারা এমআরপি বাস্তবায়ন করে সরকারি মুল্যে ঔষধ বিক্রয় ও গ্রামে গঞ্জের মুদি দোকানে ঔষধ বিক্রি বন্ধে ঔষধ প্রশাসক ও সমিতির উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/