Loading ...
  • Tue, 07 Apr 2026, 01:48 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া প্রেসক্লাবে নবাগত ১২  সহযোগী সদস্যদের  বরণ অনুষ্ঠিত  

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৮৩
সোমবার, ৩০ মার্চ, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 4; shaking: 0.007031; highlight: 1; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0002,0.0002; brp_del_sen: 0.1300,0.1300; ispap:1; papproctime: 2026:03:28 15:55:00; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 249.44366;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
“সত্যের ডাকে, আমরা একসাথে” এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়া  প্রেসক্লাবের নবাগত সহযোগী সদস্যের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেসক্লাবের আয়োজনে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ ও প্রেসক্লাবের যে সকল সদস্য মৃত্যুবরণ করছেন তাদের স্মরণে দাড়িয়ে  এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি  নেছারউদ্দিন আহম্মেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অমল মু্খার্জী, সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম  মোশাররফ হোসেন মিন্টু। এছাড়া নবাগত সহযোগী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার, উপজেলা প্রতিনিধি চঞ্চল সাহা, দৈনিক দিনকাল পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিরাজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি (পায়রা বন্দর -কুয়াকাটা) ও স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন বিপু, দৈনিক কলমের কন্ঠের কলাপাড়া প্রতিনিধি মাও:ফোরকানুল ইসলাম, দৈনিক  ভোরের সময় কলাপাড়া উপজেলা প্রতিনিধি সৈয়দ মো. রাসেল, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রতিদিনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ফরাজি মো. ইমরান  প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য  বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ সম্পাদক মোঃ শরিফুল হক শাহিন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নুরুল কবির ঝুনু, সদস্য আলহাজ্ব মো  এনামুল হক, সদস্য হাফিজুর রহমান হাফিজ, সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু।
বক্তারা নবীন সদস্যদের প্রতি উদ্দেশ্য করে বলেন সাংবাদিকরা সমাজের  দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাবার আহ্বান জানান।
উল্লেখ্য  কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সাধারণ পরিষদের মুলতবি সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে ভোট প্রদানের মাধ্যমে ২০ জন আবেদনকারীর মধ্যে ১২ জন সদস্য নির্বাচিত করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/