Loading ...
  • Wed, 24 Jun 2026, 12:12 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন’র ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

কলাপাড়া প্রতিনিধি। / ৩৩৭
শনিবার, ২১ মার্চ, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ অসহায়ও নিম্নআয়ের অর্ধশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী, নগদ অর্থ ও লুঙ্গী বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াই। বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ বিকেলে নীলগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নীলগঞ্জ মাতব্বর বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মাতব্বর, ইতালি প্রবাসী মাহবুবুল আলম দোহা মাতব্বর, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসা’র প্রভাষক আবুতালেব ইভান মাতব্বর, দাতা সদস্য সিভিল ইন্জিনিয়ার মো.জায়েদুল ইসলাম জায়েদ, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ রেজাউল করিম, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মো.জুবায়ের হোসেন শান্ত মাতব্বর, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাব্বির, রাসেল, আরাফাত হোসেন সজিব, সাইফুল ও বাইজিদ। এসময় সংগঠনের পক্ষ থেকে অর্ধশত পরিবারকে, সেমাই, চিনি, দুধ, বাদাম, নুডলস প্রত্যেক পরিবারকে নগদ ৫০০ শত করে টাকা ও পুরুষ উপকার ভোগীদের ১ টি করে লুঙ্গি প্রদান করা হয়।
পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন’র সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, গত কয়কে বছর যাবৎ পাশে দাড়াই স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়দের মাঝে ঘর প্রদান, চিকিৎসা সহায়তা খাদ্য সহায়তা স্বাস্থ্যসম্মত টয়লেট, শীতবস্ত্র বিতরণ ও কন্যাদায়গ্রস্থ ব্যক্তিদের অর্থ সহায়তা দিয়ে আসছে। তবে সকল সহায়তা সংগঠনের বিভিন্ন সদস্য ও দাতা সদস্যদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তাই এর সাথে সংশ্লিষ্ট সকল দাতা ও সমাজের সচ্ছল ব্যাক্তিদের প্রতি সংগঠনটির অনুরোধ,আপনাদের দানের এ ধারা অব্যাহত থাকলে পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন সমাজে পিছিয়ে পড়া অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে অগ্রনীতি ভূমিকা রাখতে পারবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/