নয়নাভিরাম গাইন( নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসা’র দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (০১ ফেব্রুয়ারি ) সকাল ন’টায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ খান মো.জিয়াউল ইসলাম (হাবিব) এসময় বিশেষ অতিথি ছিলেন, নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসা’র সভাপতি খান মোহাম্মদ আবদুল খালেক ফারুকী,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ (টিপু) উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান প্রমুখ। দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মাদ্রাসা’র শিক্ষার্থীরা নানা ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতা শেষে আগামীকাল (২ রা ফেব্রুয়ারি) সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
tawhidit.top/