Loading ...
  • Sun, 17 মে 2026, 08:56 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করেছে প্রায় পাঁচ হাজার পরিবার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২০৮
রবিবার, ৩০ মার্চ, ২০২৫

 

কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করেছে প্রায় পাঁচ হাজার পরিবার। প্রতি বছরের মত সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ পরিবার গুলো ঈদ উদযাপন করছেন। রবিবার (৩০ মার্চ) সকালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়িা শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে সকাল সাড়ে আট টায় ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমামতি করেছেন হাফেজ মো.এমদাদ আলী। এতে চালিতাবুনিয়া,গিলাতলা, ফুলতলী,পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামায়াতে অংশ গ্রহণ করেন।

এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ বিভিন্ন স্পটে আরও আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

নামাজ শেষে তারা নিজেদের মধ্যে একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসব অনুসারিরা আগেই ঈদের পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনেছেন। এসব পরিবারে বিরাজ করছে ঈদের পূর্ণ আমেজ।

নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস আমার দেশকে জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী।

স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন। আজ তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/