Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:45 am
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যের ঘোষণা।

নিউজ রুম / ১০৫
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

 

শফিকুল ইসলাম বরিশাল সংবাদদাতা।।

আসন্ন ৬ষ্ঠ আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়ার সভাপতিত্বে, সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুল্লাহ লিটনের সঞ্চালনায় এ সময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানরা উপস্থিত হয়ে 🍍 আনারস কে বিজয়ী করার লক্ষ্যে একাত্বতা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার সিকদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হাওলাদার সহ মুক্তিযোদ্ধাদের পরিবার ও সন্তানরা। সন্তান কমান্ডের আমিনুল ইসলাম (তাজ), মুরাদ হোসেন সিকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/