Loading ...
  • Fri, 17 Apr 2026, 03:15 am
আবহাওয়া ব্যানার

কলারোয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের মতবিনিময় সভা

নিউজ রুম / ১২০
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা।।

সড়ক ও জনপদ অধিদপ্তরের পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক বিকাশ কর্মসূচী ভোমরা-সাতক্ষীরা-নাভারণ সড়ক সেকশন (ফেজ-৩) উইকেয়ার প্রকল্পের পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪এপ্রিল) সকালে কলারোয়া পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড এর ডেপুটি টিম লিডার আসাদুজ্জামান চৌধুরী, ষ্টেকহোল্ডার এন্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ আয়শা আক্তার জাহান, বায়জিদ হক, এনভায়রনমেন্টাল বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামলা রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সমাজনেতা সন্তোষ কুমার পাল, শিক্ষকনেতা আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহী, কাউন্সিলর আলফাজ উদ্দীন, রফিকুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সেলিম খানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য-ভোমরা-সাতক্ষীরা-নাভারণ সড়ক সেকশন (ফেজ-৩) এর পুনর্বাসন কর্ম পরিকল্পনা আর এ পি জমি অধিগ্রহন, অনৈচ্ছিক পুনর্বাসন, জীবিকা পুনরুদ্ধার ও উন্নয়ন সম্পর্কিত সমস্যা অর্থনেতিক পুরর্ব্সন ও ভৌত স্থানান্তর ও পুনর্বাসন কর্ম পরিকল্পনা প্রণয়ন করা বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/