Loading ...
  • Fri, 17 Apr 2026, 04:24 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নব্বই বছরের এক বৃদ্ধের মৃত্যু।

নিউজ রুম / ১২২
সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

 

কলাপাড়া পটুয়াখালী সংবাদদাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে (৯০) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধের নাম সত্তার ফরাজী। তিনি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছিলেন। মৃতের স্বজনরা জানান,সত্তার ফরাজী বেশ কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে স্থানীয় ফার্মেসি থেকে ঔষধ খাওয়ানোর পর সুস্থ না হওয়ায় কলাপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়াও আগ থেকে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন।

কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তানজিলা হাসির তৃষা জানান,ওই বৃদ্ধকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ডায়রিয়ার আক্রান্ত ছিলেন এবং তার কিডনি ড্যামেজ ছিলো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/