মো:ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষকলীগ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধানিবেদন করেন। পরে দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড আনোয়ার হোসেন সভাপতিত্বে উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মুরতুল্লাহ সৌরভ সিকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড শহিদুল ইসলাম বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী, এ্যাড গোলাম মোস্তফা সহ আইন বিষয় সম্পাদক সিনিয়র সহ সভাপতি মোঃ আলাউদ্দিন খান, মোঃ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আঃ সোবহান যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক শাওন মিত্রসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৌরভ সিকদার বলেন, খাদ্য স্বংসম্পূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও কৃষকলীগ কৃষকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমরা কৃষকলীগকে আরও সু-সংগঠিত করে গড়ে তুলেতে চাই। যাতে ভবিষ্যতে কেউ কৃষকদের সঙ্গে কোন ধরনের অন্যায় কিছু করতে না পাবে।
উল্লেখ ১৯৭২ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি গঠন করেছিলেন। প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। এরপর থেকে সংগঠনটি কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করে আসছে। ১৯৮১ সালের শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পর কৃষি ও কৃষকের কল্যাণে আবারও কৃষক লীগকে পুনর্গঠন করেন।
tawhidit.top/