Loading ...
  • Fri, 17 Apr 2026, 05:28 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির।

নিউজ রুম / ১৪৩
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য রমজান মাস হচ্ছে রহমত,বরকত,মাগফিরাত ও নাজাতের মাস আর প্রকৃত মুমিন বান্দাদের কাছে অত্যন্ত প্রিয় ও বহুল প্রতীক্ষিত মাস। তাই গত এক মাস সিয়াম সাধনার পরে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সব ধর্ম বর্ন ও শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক” জানিয়েছেন কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র তিন বারের নির্বাচিত কাউন্সিলর জননন্দীত যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলা বাসিকে জানান,বিশ্ব মুসলিম উম্মাহ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের চাঁদ দেখার পরে উদযাপন করে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এই আনন্দ ছড়িয়ে পরুক সকল ধর্ম ও সকল বর্নের মানুষের মাঝে। এর মাধ্যমে তৈরী হোক সকলের প্রতি সহমর্মিতা,
ভ্রাতৃত্ববোধ,সাম্য,মৈত্রী আর সম্প্রীতির বন্ধন।শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এই মহিমান্বিত আহ্বান সকলের প্রতি। তাই আসুন এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।

“” মোঃ হুমায়ুন কবির ”
প্যানেল মেয়র কলাপাড়া পৌরসভা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/