Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:17 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ঈদ সামগ্রী বিতরন করেছেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান।

নিউজ রুম / ১৫৬
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।

কলাপাড়ায় ১ হাজার মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরন করেছেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান (মুহিব)। মঙ্গলবার বেলা ১১ টায় মহিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার মহিপুর লতাচাপলি, ধুলাসার,ডালবুগঞ্জ ও কুয়াকাটা পৌরসভার মোট ১ হাজার গরিব,দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী চাল,ডাল,চিনি,লবন, তেল হলুদ,মরিচ ও মসলা বিতরণ করেছেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান বলেন,স্বাধীনতা বিরোধী দল বিএনপির নিবন্ধন বাতিল চায় দেশের সাধারণ জনগণ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম,কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক আকন,সাধারণ সম্পাদ নুরুল ইসলাম হাওলাদার,সহ-সভাপতি ডাক্তার খলিলুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক ডাক্তার রুহুল আমিন দুলাল,সহ আরো অনেকে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/