Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:06 am
আবহাওয়া ব্যানার

অতিরিক্ত যাত্রী যথাযথ সরঞ্জাম ত্রুটির দ্বায়ে দুই লঞ্চের জরিমানা

নিউজ রুম / ১২৬
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

শফিক খান ভোলা সংবাদ দাতা।। 

অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ ও নৌ পরিবহন চলাচলের জন্য যথাযথ সরঞ্জাম না থাকায় ভোলার ইলিশা ঘাটে ঢাকা-ইলিশা নৌ-রুটের দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা থেকে ইলিশাগামী দোয়েল পাখি-১ এবং দোয়েল পাখি-১০ লঞ্চ ঢাকা থেকে আসার সময়, মাস্টার এবং পাইলটের গায়ে ডিউটি পোশাক না থাকায় ও অতিরিক্ত যাত্রী বহন করায় এবং লঞ্চের ভিতরে নিয়ম কানুনের চার্ট তালিকা না থাকায় দোয়েল পাখি-১ কে ২০ হাজার টাকা জরিমানা ও দোয়েল পাখি-১০ কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসাইন জানান, পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপক ব্যবস্থা, লাইফ জ্যাকেট ইত্যাদি মনিটরিং করার পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে দোয়েল পাখি-১ ও দোয়েল পাখি-১০ নামের ২টি লঞ্চকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (সদর), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক, কোস্টগার্ড, নৌ পুলিশ ও ঘাট ইজারাদার উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/