কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।।
কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও মো. জাহিদুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ (কালাম মাষ্টার) (৭৮) ও শনিবার বেলা ৯.৩০মিনিটের সময় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিফ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ অংসখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার সময় এতিমখানা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন কলাপাড়া পৌর শহরে ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় বসবাস করতেন।
উল্লেখ্য, তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। তার মৃত্যুতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করছে ও শোকসপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে।
tawhidit.top/