Loading ...
  • Mon, 09 Mar 2026, 05:16 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় রাতের আধারে জমি দখলের চেষ্টা

নিউজ রুম / ১০৪
শনিবার, ২৩ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী)সংবাদদাতা।।
পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আধারে নেট জাল দিয়ে বেড়া ও কলাগাছ লাগিয়ে জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মার্চ) উপজেলার টিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাশেম আলী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে ড্রেজারের বালু দিয়ে ওই জমি ভরাটের সময় থানা পুলিশের সহায়তায় কাজ বন্ধ করে দেয়া হয়।

ভূক্তোভোগী দুলাল চন্দ্র হালদার বলেন, আমরা দীর্ঘ বছর ধরে পৈত্রিক সূত্রে ওই জমি ভোগদখল করে আসছি। স্থানীয় ভূমি দস্যু রুহুল আমিন ও তার সন্ত্রাসীবাহিনী রাতের আধারে সেই জমিতে নেট জাল দিয়ে বেড়া ও কলাগাছ লাগিয়ে দখল নেয়ার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে তার সন্ত্রাসীবাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ভয় ও হুমকী দেয়। পরবর্তীতে কলাপাড়া থানা পুলিশের সহায়তায় তাদের কাজ বন্ধ করে দেয়া হয়।

অভিযুক্ত রুহুল আমিন বলেন, তিনি ক্রয় সূত্রে এই জমির মালিক। প্রয়োজনীয় সকল কাগজপত্র তার রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/