Loading ...
  • Thu, 16 Apr 2026, 06:26 pm
আবহাওয়া ব্যানার

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

নিউজ রুম / ১১৯
শনিবার, ৯ মার্চ, ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,সংবাদদাতা।।

পটুয়াখালী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ আরও অনেকে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/