Loading ...
  • Thu, 16 Apr 2026, 08:20 pm
আবহাওয়া ব্যানার

নদী তীরে ক্ষুদ্র নৌকা-ট্রলার ভিড়ানো ঘাট স্থাপন নিয়ে বিরোধ চলছে

নিউজ রুম / ১০৭
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা।।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাসফিল্ট বাজারের নদী তীরে ক্ষুদ্র নৌকা-ট্রলার ভিড়ানোর স্থানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সাথে বিরোধী অবস্থান তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের। এ ব্যাপারে সোমবার (১৯ ফেব্রুয়ারী) পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে স্থানীয় মো. ইছাহাক হাওলাদারের ছেলে মো. গোফরান হাওলাদার। সরেজমিনে জানা যায়, রবিশস্য ও ধানের মৌসুমে নদীর তীরঘেষা পারিবারিক ও দলগত ক্ষুদ্র ক্ষুদ্র মাটির ঘাট গুলোর চাহিদা বেড়ে যায়। কতিপয় অসাধু ব্যবসায়ীদের কাছে রাজস্ব আদায়ের নামে চলে রমরমা উৎকোচ কারবারি। সুবিধা মত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্যবসায়ীরা কাজ চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। ঘাট স্থাপণ ও টেন্ডার প্রক্রিয়া বিষয়ে পানী উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, উভয় পক্ষ টেন্ডার চেয়েছে, তবে এখন পর্যন্ত কোন কার্যক্রম নেয়া হয়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/