Loading ...
  • Fri, 17 Apr 2026, 01:04 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু।

নিউজ রুম / ১১৫
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর বারোটার দিকে মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলী ইউপির হাসানের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার বাবা মায়ের সাথে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি। শুক্রবার দুপুরে আদুরে কন্যাকে ঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে মরিচ খেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পরেন মা হাফিজা। খেত থেকে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে অনেক খুঁজে পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পানিতে ডুবে যায় শিশুটি।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান,বিয়ষটি কেউ আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখছি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/