Loading ...
  • Fri, 17 Apr 2026, 02:06 am
আবহাওয়া ব্যানার

ফরিদপুরে অধ্যক্ষের অপসারণের ‌দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

নিউজ রুম / ১১৯
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সুলতানা আকতার ফরিদপুর জেলা সংবাদদাতা।।

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের অনিয়ম,দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ‌অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাব ‌চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ‌অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানের ‌ ৭ম পর্বের শিক্ষার্থী জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।এ সময় বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান,৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান, রাহি সরকার, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী জীবন দাস, তৃতীয় পর্বের শিক্ষার্থী অহিদুল ইসলাম , প্রথম পর্বের শিক্ষার্থী তুরাগ আহনাফ প্রমূখ।এ সময়ে প্রতিষ্ঠানের ‌শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বলেন যে, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ,ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দ্রুত বাস্তবায়ন পূর্বক যোগ্য নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/