Loading ...
  • Mon, 09 Mar 2026, 05:01 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ রুম / ১২৩
শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

 

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।

পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠােনের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

৯ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টাঃ সময় পবিত্র কুরআন তিলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুরাআন তিলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র হাফেজ মো: জুবায়ের, গীতা পাঠ করেন প্রিয়ন্তী দাস, ত্রিপিটক পাঠ করেন মেনি রাখাইন।

শুরুতেই ভাষার মাস হওয়ায় ভাষা শহিদদের ও দেশ সাদিকায় আত্ম-দানকারী সকল শহীদদের প্রতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর পরপরই অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। সভাপতির আসনগ্রহন করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিল। প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন্দ, বিশেষ অতিথির আসন গ্রহন করেন সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন দুলাল, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও পরীক্ষায কামিয়াব হওয়ার জন্য দোয়া করেন এবং নবাগত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশনা দেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আখতারুজ্জামান মিলন বলেন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্বেও এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থা এতটাই জরাজীর্ণ যে অন্যান্য প্রতিষ্ঠানের দিকে তাকালে আমাদের লজ্জা লাগে।

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শুধু কলাপাড়া উপজেলার মধ্যে নয় পটুয়াখালী জেলার মধ্যে শিক্ষার্থী সংখ্যার দিকথেকে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় একটি প্রথমসারির বিদ্যালয় হওয়া সত্বেও এর অবকাঠামো দিকগুলো এভাবে থাকার কথানয়। অবকাঠামো উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানান তিনি।

ম্যানেজিং কমিটির সভাপতি বলেন আমি সভাপতি হওয়ার পরথেকে বিদ্যালয়টির অবকাঠামো দিক তথা উন্নয়ন মুলক কাজ করার জন্য অনেকবার পদক্ষেপ নিলেও বিভিন্ন ভাবে বাধাপ্রাপ্ত হয়েছি, যার কারনে আর কিছু করা সম্ভব হয়নি।
তবে সবধরনে প্রতিহিংসা পরিহার করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট সকলে একযোগে বিদ্যালয়ের স্বার্থে কাজ করার জন্য আহবান জানান আব্দুল জলিল ।

প্রধান অতিথি আক্ষেপ করে বলেন বিদ্যালয়ের খুঁটি পরিবর্তন করার সময় হয়েছে। এই খুঁটি পরিবর্তন না করলে স্কুলের কোন উন্নয়ন মুলক কাজ করা সম্ভব না।

এর আগে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান তমা ও বর্ণা বড়াল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বারতি আনন্দ দানের জন্য উপজাতি শিক্ষার্থীদের নৃত্য ছিল মনোমুগ্ধকর।

বিদায়ী শিক্ষার্থী, নবাগত শিক্ষার্থী, অবসর প্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষকের সুস্থতা কামনা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো: নাসির উদ্দিন ও মো: বশির উল্লাহ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/