নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গৌতম পাল(৫৫)ও পুলিশ সদস্য মেহেদী মোল্লা (২৩) গুরুতর আহত হয়েছে। সোমবার(৫ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় কলাপাড়া শেখকামাল সেতুর উপরে এ ঘটনা ঘটে। আহত গৌতম পাল জানান,তারা দুই বন্ধু তাদের মোটরসাইকেল থামিয়ে ব্রিজের পাশে বসে কথা বলছিলেন। এ সময় তাদের পাশ থেকে ঢাকাগামী একটি পরিবহন যাচ্ছিল। এর পেছন পেছন একই দিকে আসছিল একটি অটোরিক্সা এবং আরও একটি মটরসাইকেল। এমতাবস্থায় ওই পরিবহনের পিছনে থেকে আরও একটি মটরসাইকেল দ্রুত বেগে এসে সামনের পরিবহন,অটো,এবং মটরসাইকেল কে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা মোটরসাইকেল ও তাদের থামানো মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি ও মটরাসাইকেল ড্রাইভার পুলিশ সদস্য মেহেদী মোল্লা গুরুতর আহত হয়। আহত মেহেদীর বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি পায়রাবন্দের পুলিশফারিতে কর্মরত। অপর আহত গৌতম পাল কলাপাড়ার বাসিন্দা। এদের মধ্যে মেহেদীকে বরিশালে রেফার করা হয়েছে।
tawhidit.top/