Loading ...
  • Fri, 17 Apr 2026, 05:25 am
আবহাওয়া ব্যানার

অটোভ্যান,পাঁচ চাকার গাড়ি ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত

নিউজ রুম / ১২৮
বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

 

সুলতানা আকতার ফরিদপুর জেলা সংবাদদাতা।। 

ফরিদপুর জেলার মধুখালী পৌরসভাধীন ঢাকা- মাগুরা মহাসড়কের মরিচ বাজারের সামনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায়
পাকা রাস্তার উপর মধুখালী বাজার থেকে কামারখালী গামী অটোভ্যান, কামারখালী হতে মধুখালী বাজার গামী পাঁচ চাকার ইট বোঝার গাড়ি, ও বাগাট হতে মধুখালী বাজার গামী ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে হয়। উক্ত সংঘর্ষে তিন জন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন
আশরাফ শেখ(৩৫) বায়েজিদ (৬মাস),
শাহজালাল (২৫) ও অটো ভ্যান চালক

এরপর পথচারীরা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় কবলিত গাড়ি গুলো হেফাজতে নেয়।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/